রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধ শুরু হয়েছে। এদিকে, জেলা প্রশাসনের নির্দেশে পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় সাজেক ছাড়তে শুরু করেছেন পর্যটকেরা।
বুধবার (২২ অক্টোবর) এ নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, সাজেকে অবস্থানরত সব পর্যটকদের ২২ অক্টোবর বিকাল ৪ টার মধ্যে নিজেদের গন্তব্যে রওনা হতে বলা হয়। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে কোনো পর্যটক সাজেকে যেতে পারবেন না।