
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন সামান্তা শারমিন। বর্তমানে দলটির নতুন কমিটিতে তিনি যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন। তিনি একাধিক গুরুত্বপূর্ণ আদর্শিক ও সাংগঠনিক বিচ্যুতির অভিযোগ এনেছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি আনুষ্ঠানিক এক বিবৃতিতেও পদত্যাগের কারণ উল্লেখ করেছেন। মূলত, সামান্তা শারমিনের পদত্যাগপত্রে এনসিপি থেকে পদত্যাগের চারটি মূল কারণ উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো: সামান্তা শারমিনের মতে, নীতিগত বা কৌশলগত কোনো দিক থেকেই জামায়াতে ইসলামী মিত্র হওয়ার যোগ্য নয়। এ বিষয়ে আপত্তি থাকা সত্ত্বেও এনসিপি তাদের সঙ্গে সমঝোতায় গেছে, যার ফলে দলটি তার নিজস্ব ও স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান হারিয়ে ফেলেছে। রাষ্ট্রীয়, সাংবিধানিক, আইনি ও রাজনৈতিক কাঠামোর প্রকৃত সংস্কারের রাজনীতিতে জামায়াত বিশ্বাসী নয় বলে তিনি মনে করেন।