
ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি মো. রুহুল আমিনকে আটক করেছে গোয়েন্দাদের একটি দল।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর একটি এলাকা থেকে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে একটি গোয়েন্দা সংস্থার সূত্র।
মো. রুহুল আমিন ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর বায়তুল মোকাররমে জুমার নামাজ পড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় করা মামলার পর থেকে আত্মগোপনে ছিলেন।
তিনি ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররমের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন।