মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যা মামলার আসামী একজন, ৩৬ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক কারবারি, সামারি ট্রায়ালে অভিযুক্ত চারজন এবং জিআর ওয়ারেন্ট মূলে এক জন, সর্ব মোট ০৮ (আট) জন আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান এর সঠিক দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক এর প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অফিসার ফোর্সের সহায়তায় সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া ইং ১৫/১০/২০২৬ তারিখ সাহেব আলী হত্যা মামলার আসামীঃ- ১। সাব্বির আহাম্মেদ (৩৩), পিতা- মৃত সাহাবুদ্দিন, মাতা- সাহিদা বেগম, সাং- আটি ওয়াবদা কলোনী, ০৪নং ওয়ার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ। মাদক মামলার আসামীঃ- ১। আনোয়ার হোসেন (৩৬), পিতা- মৃত শামসুল হক, সাং- নিমাইকাশারী, ০৩নং ওয়ার্ড, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ২। মোঃ ছোয়াদ (২০), পিতা- শাহিন, মাতা- রোকসানা, সাং- সাইলো রোড, ০৫নং ওয়ার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, সামারি ট্রায়ালের অভিযুক্তঃ- ১। সেলুন রাজা, পিতা- মৃত আব্দুর রহমান, সাং- সুমিলপাড়া বিহারী কলোনী, ০৬নং ওয়ার্ড, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ২। মোঃ সাইফুল ইসলাম তুহিন (৪০), পিতা- মৃত হযরত আলী, মাতা- মৃত নার্গিস বেগম, সাং- গোদনাইল আরামবাগ, ০৮নং ওয়ার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ৩। শুভ (২৪), পিতা- মিজানুর রহমান, সাং- মীরপাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ৪। মোঃ জাহিদ (২০), পিতা- মৃত কবির, সাং- আদর্শনগর, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, জিআর ওয়ারেন্ট মূলে-১। সামির (২২), পিতা- চাঁন মিয়া, সাং- মিজমিজি চৌধুরীপাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।