• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস, জাতির আস্থার প্রতীক সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী। গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে হঠাৎ পুলিশ, এসআরবি ও বিজিবি প্রধান।  অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান ।  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন আজ লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে আটক রাজধানীজুড়ে একের পর এক বাসে আগুন, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ গাজীপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন সাবেক মেয়র সাঈদ খোকন গুলশান থেকে গ্রেফতার

মিষ্টির শূন্য আসনে এমপি হচ্ছেন সাবেক ছাত্রদল নেত্রী ঊষা

নিজস্ব প্রতিবেদন / ২৫ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
Oplus_16908288

মিষ্টির শূন্য আসনে এমপি হচ্ছেন সাবেক ছাত্রদল নেত্রী ঊষা।

সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য (এমপি) হচ্ছেন ফাহমিদা মজিদ ঊষা। মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা-কাণ্ডে সম্প্রতি পদত্যাগ করা ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য আসনে (সংরক্ষিত মহিলা আসন-২৩) দলীয় মনোনয়ন পাচ্ছেন তিনি।

বিএনপির একাধিক শীর্ষস্থানীয় দায়িত্বশীল সূত্র এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।

ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেত্রী উষার বাবা এম এ মজিদ ঢাকা সিটি করপোরেশনের কমিশনার ছিলেন।

দলীয় সূত্র জানায়, ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর শূন্য হওয়া ওই সংরক্ষিত নারী আসনটিতে ত্যাগী, সক্রিয় ও তরুণ নেতৃত্বকে নিয়ে আসার বিষয়ে দলের নীতিনির্ধারক পর্যায়ে আলোচনা হয়। সার্বিক বিবেচনায় সাবেক ছাত্রনেত্রী ফাহমিদা মজিদ ঊষার নাম চূড়ান্ত হয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সেখানে ঢুকে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে। পরে ওষুধ, টিকা, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য মালামাল লুট করে ভারী যন্ত্রপাতি দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। পরে সমমনা দোকানদার সমবায় সমিতির ব্যানারে এই হামলা চালানো হয়।

এ ঘটনার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপর্যায়ের সূত্র জানায়, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ফেরদৌসী আহমেদকে পদত্যাগের বিষয়ে নির্দেশনা দেন। সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

এরপর নির্বাচন কমিশন (ইসি) সংরক্ষিত মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। আগামী ১২ নভেম্বর (বুধবার) এ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা