• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস, জাতির আস্থার প্রতীক সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী। গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে হঠাৎ পুলিশ, এসআরবি ও বিজিবি প্রধান।  অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান ।  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন আজ লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে আটক রাজধানীজুড়ে একের পর এক বাসে আগুন, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ গাজীপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন সাবেক মেয়র সাঈদ খোকন গুলশান থেকে গ্রেফতার

আবারও হারলেন জামায়াতের দেলাওয়ার

নিজস্ব প্রতিবেদন / ২১ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
Oplus_16908288

আবারও হারলেন জামায়াতের দেলাওয়ার।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়লাভ করেছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনকে ১ লাখ ৩১ হাজার ৩৩৬ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেছেন।এর মধ্য দিয়ে এই আসনে দ্বিতীয়বারের মতো পরাজিত হলেন জামায়াতের প্রার্থী দেলাওয়ার। একইসঙ্গে গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যত ভোট পেয়েছিলেন তার চেয়ে এবার কম পেয়েছেন।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জামায়াতের দেলাওয়ার হোসেন পেয়েছিলেন ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট। কিছুটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই নির্বাচনে ধানের শীষ প্রতীকের মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছিলেন ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট।হিসাবে মির্জা ফখরুলের কাছে ৯৭ হাজার ৮১৯ ভোটের ব্যবধানে হেরেছিলেন দেলাওয়ার। এবার হারলেন ১ লাখ ৩১ হাজার ৩৩৬ ভোটের বিশাল ব্যবধানে। তবে প্রথমবার ভোট দেখে এবার জয়ের আশা করেছিলেন দেলাওয়ার। কিন্তু মির্জা ফখরুলের ভাইয়ের কাছে শোচনীয়ভাবে হেরেছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হলে উপনির্বাচনে দেলাওয়ার হোসেনকে ১১ দলীয় ঐক্যের প্রার্থী ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে মির্জা ফয়সল আমীনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম। এর আগে সকাল ৮টা থেকে ১৮৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এরপর গণনা শুরু হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা