• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রামীণ ব্যাংকে হামলাকারীদের বিরুদ্ধে স্বেচ্চার হওয়ার আহ্বান, ড: ইউনুস নিষিদ্ধ আ.লীগের চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক গ্রেপ্তার আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সুনির্দিষ্ট কোনো অবস্থান নেই: রাষ্ট্রদূত মাইকেল মিলার শেখ হাসিনাকে পুশইনের অপচেষ্টা শুরু হয়েছে: রাশেদ খাঁন গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস, জাতির আস্থার প্রতীক সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী। গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে হঠাৎ পুলিশ, এসআরবি ও বিজিবি প্রধান।  অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান ।  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন আজ লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজীপুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২৫ প্লাটুন বিজিবি-এসআরবি-আনসার মোতায়েন

নিজস্ব প্রতিবেদন / ১৬ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
Oplus_16908288

গাজীপুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২৫ প্লাটুন বিজিবি-এসআরবি-আনসার মোতায়েন।

গাজীপুর শিল্পাঞ্চলে চলমান শ্রমিক বিক্ষোভের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) মোট ২৫ প্লাটুন সদস্য শিল্পাঞ্চলের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন। বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ছিল। মঙ্গলবার তা বাড়িয়ে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে ১১ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করে। বুধবার বিজিবির সংখ্যা আরও এক প্লাটুন বাড়িয়ে ১২ প্লাটুন করা হয়েছে। পাশাপাশি মোতায়েন করা হয়েছে ৮ প্লাটুন এসআরবি এবং ৫ প্লাটুন আনসার সদস্য। সব মিলিয়ে ২৫ প্লাটুনের এই বাহিনী ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে। এদিকে বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গাজীপুরের কোথাও শ্রমিক বিক্ষোভ বা মহাসড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা