• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস, জাতির আস্থার প্রতীক সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী। গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে হঠাৎ পুলিশ, এসআরবি ও বিজিবি প্রধান।  অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান ।  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন আজ লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে আটক রাজধানীজুড়ে একের পর এক বাসে আগুন, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ গাজীপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন সাবেক মেয়র সাঈদ খোকন গুলশান থেকে গ্রেফতার

অবিশ্বাস্য তাওহীদ হৃদয়, প্রথম ডাবল সেঞ্চুরিতে গড়লেন ইতিহাস

অনলাইন ডেক্স / ২৭ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
Oplus_16908288

অবিশ্বাস্য তাওহীদ হৃদয়, প্রথম ডাবল সেঞ্চুরিতে গড়লেন ইতিহাস।

চারদিকে শুধু উইকেটের মিছিল। একের পর এক ব্যাটার ফিরে যাচ্ছেন সাজঘরে। দলের অভিজ্ঞরা যখন ব্যর্থ, তখন একাই লড়াই চালিয়ে গেলেন তাওহিদ হৃদয়। প্রথমে অর্ধশতক, এরপর শতক পেরিয়ে দেড়শ। সেখানেও থামলেন না। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের সামনে অসাধারণ ধৈর্য আর দৃঢ়তার পরিচয় দিয়ে শেষ পর্যন্ত তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের প্রথম দ্বিশতক।

মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমেই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের বিশেষ এক তালিকায় জায়গা করে নিলেন এই তরুণ ব্যাটার। সিলেটে দলের চরম ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও হৃদয়ের এই ইনিংস হয়ে থাকল অসাধারণ এক লড়াইয়ের গল্প।

শনিবার (৭ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে এই মাইলফলক স্পর্শ করেন হৃদয়।

সিলেটের মাঠেও তাঁর ব্যাটে তৈরি হয়েছে নতুন ইতিহাস। এই স্টেডিয়ামে টেস্ট ক্রিকেটে এর আগে কোনো ব্যাটার দ্বিশতক করতে পারেননি। মাহমুদুল হাসান জয়ের ১৭১ রান এবং শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসের ১৬৪ রান ছিল এই মাঠে আগের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। হৃদয়ের ২০০ রানের ইনিংসে সেই রেকর্ডও নতুন করে লেখা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা