• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রামীণ ব্যাংকে হামলাকারীদের বিরুদ্ধে স্বেচ্চার হওয়ার আহ্বান, ড: ইউনুস নিষিদ্ধ আ.লীগের চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক গ্রেপ্তার আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সুনির্দিষ্ট কোনো অবস্থান নেই: রাষ্ট্রদূত মাইকেল মিলার শেখ হাসিনাকে পুশইনের অপচেষ্টা শুরু হয়েছে: রাশেদ খাঁন গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস, জাতির আস্থার প্রতীক সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী। গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে হঠাৎ পুলিশ, এসআরবি ও বিজিবি প্রধান।  অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান ।  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন আজ লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন / ৩৯ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১) অংশগ্রহণ শেষে তুরস্ক থেকে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান।

শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে বিএনপির সিনিয়র কয়েকজন নেতা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনে ৫ দফা প্রস্তাব তুলে ধরেছেন। সেখানে তিনি জলবায়ু ঝুঁকি বা ক্ষতি মোকাবেলায় বাংলাদেশকে ঋণের পরিবর্তে অনুদান আদায়ে জোর প্রচেষ্টা চালান। ক্রমান্বয়ে উষ্ণায়ন মোকাবেলায় বাংলাদেশ যে উদ্যোগগুলো নিয়েছে, সেগুলোও তুলে ধরেন সরকারপ্রধান।

জলবায়ু অভিযোজনে তার প্রস্তাব বাস্তবায়ন করা গেলে জলবায়ু ক্ষতি মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখবে বমনে করেন রিজভী আহমেদ। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে গত মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় যান প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা