• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রামীণ ব্যাংকে হামলাকারীদের বিরুদ্ধে স্বেচ্চার হওয়ার আহ্বান, ড: ইউনুস নিষিদ্ধ আ.লীগের চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক গ্রেপ্তার আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সুনির্দিষ্ট কোনো অবস্থান নেই: রাষ্ট্রদূত মাইকেল মিলার শেখ হাসিনাকে পুশইনের অপচেষ্টা শুরু হয়েছে: রাশেদ খাঁন গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস, জাতির আস্থার প্রতীক সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী। গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে হঠাৎ পুলিশ, এসআরবি ও বিজিবি প্রধান।  অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান ।  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন আজ লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না, সংসদে বিএনপির এমপির ক্ষোভ

নিজস্ব প্রতিবেদন / ৩৮ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না, সংসদে বিএনপির এমপির ক্ষোভ।

বরিশালের বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় ভয়াবহ লোডশেডিং নিয়ে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তিনি জানিয়েছেন, তাঁর নির্বাচনি এলাকায় দিনের ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না। এতে নির্বাচনের আগে দেওয়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি রক্ষা করা কঠিন হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর উদ্দেশে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

অত্যন্ত বেদনা ও আক্ষেপ নিয়ে বক্তব্য শুরু করে জয়নুল আবেদীন বলেন, নির্বাচিত সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে এলাকার মানুষকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, দল ক্ষমতায় এলে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা হবে। কিন্তু বাস্তবে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় দিনে প্রায় ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না।

সংশ্লিষ্ট মন্ত্রীর আগের উত্তরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মন্ত্রী জানিয়েছেন, এ এলাকায় ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। তবে শুধু ১৩২/৩৩ কেভি উপকেন্দ্র নির্মাণ করে এই বিশাল সমস্যার সমাধান হবে না। সেখানে অন্তত ১৪০ বা ১৪৪ কেভি ক্ষমতাসম্পন্ন গ্রিড উপকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া জরুরি।

নির্বাচনি এলাকার মানুষের চরম দুর্ভোগ লাঘবে উচ্চক্ষমতাসম্পন্ন এই গ্রিড উপকেন্দ্রের নির্মাণকাজ কবে নাগাদ শুরু ও বাস্তবায়ন করা সম্ভব হবে, মন্ত্রীর কাছে তা সুস্পষ্টভাবে জানতে চান সংসদ সদস্য জয়নুল আবেদীন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা