• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
১৬ ডিসেম্বর বাংলাদেশ এয়ারলাইন্সে দেশে ফিরতে চান শেখ হাসিনা গ্রামীণ ব্যাংকে হামলাকারীদের বিরুদ্ধে স্বেচ্চার হওয়ার আহ্বান, ড: ইউনুস নিষিদ্ধ আ.লীগের চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক গ্রেপ্তার আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সুনির্দিষ্ট কোনো অবস্থান নেই: রাষ্ট্রদূত মাইকেল মিলার শেখ হাসিনাকে পুশইনের অপচেষ্টা শুরু হয়েছে: রাশেদ খাঁন গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস, জাতির আস্থার প্রতীক সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী। গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে হঠাৎ পুলিশ, এসআরবি ও বিজিবি প্রধান।  অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান ।  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন আজ

শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন / ৩৭ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
Oplus_16908288

শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী।

শেখ হাসিনাকে দেশে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সরকার সম্পন্ন করেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ বিষয়ে বাকি সিদ্ধান্ত ভারত সরকারের হাতে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনা আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে আসবেন। প্রত্যর্পণ চুক্তির আওতায় যখন তাকে প্রত্যর্পণ করা হবে, সেটাও একটা আইনি প্রক্রিয়া।

আপিলের সময়সীমা প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের মামলায় বিলম্ব মার্জনা করার আইনগত কোনো সুযোগ আপিল বিভাগের নেই। কারণ, বিশেষ আইনে সেই সুযোগ রাখা হয়নি। তারাই এ আইন করে গেছেন।

সংবিধানের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, ১৯৭৩ সালে শেখ হাসিনার বাবা যে সংশোধনী এনেছিলেন, তাতে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত ব্যক্তির মৌলিক অধিকার দাবির ওপর বিধিনিষেধ রয়েছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন অনুযায়ী মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের ৩০ দিনের সময়সীমা পেরিয়ে যাওয়ায় শেখ হাসিনা আর আপিলের সুযোগ পাবেন না। আইনটির সংশোধন শেখ হাসিনাই করেছেন বলে উল্লেখ করেন তিনি।

দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য পরিচালিত তদন্তে সরকার হস্তক্ষেপ করবে না জানিয়ে আইনমন্ত্রী বলেন, তদন্ত দল ও প্রসিকিউশন স্বাধীনভাবে কাজ করছে। আমরা সেখানে হস্তক্ষেপ করি না। তারা যখন প্রয়োজন মনে করবে, তখন পদক্ষেপ নেবে।

তিনি আরও জানান, জেলায় জেলায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শিগগিরই শুরু করবে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন। এ জন্য প্রয়োজনীয় সব সহযোগিতা করবে সরকার।

রাজনৈতিক দর্শন বা আদর্শে ভিন্নমত থাকলেও প্রজাতন্ত্রের কাজে কোনো রাজনৈতিক আদর্শ টেনে না আনার আহ্বান জানান আইনমন্ত্রী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা