• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
১৬ ডিসেম্বর বাংলাদেশ এয়ারলাইন্সে দেশে ফিরতে চান শেখ হাসিনা গ্রামীণ ব্যাংকে হামলাকারীদের বিরুদ্ধে স্বেচ্চার হওয়ার আহ্বান, ড: ইউনুস নিষিদ্ধ আ.লীগের চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক গ্রেপ্তার আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সুনির্দিষ্ট কোনো অবস্থান নেই: রাষ্ট্রদূত মাইকেল মিলার শেখ হাসিনাকে পুশইনের অপচেষ্টা শুরু হয়েছে: রাশেদ খাঁন গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস, জাতির আস্থার প্রতীক সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী। গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে হঠাৎ পুলিশ, এসআরবি ও বিজিবি প্রধান।  অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান ।  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন আজ

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

অনলাইন ডেক্স / ৩৬ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
Oplus_16908288

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত।

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে মারুফ ওরফে দুখু মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ধলপুর ওয়াসা গেট এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ি রাখার গ্যারেজে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মারুফকে স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে সন্ধ্যা পৌনে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের খালাতো বোন বিথী আক্তার জানান, মারুফ দয়াগঞ্জের একটি অ্যালুমিনিয়ামের পাতিল তৈরির কারখানায় কাজ করতেন। মঙ্গলবার সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফেরার কিছুক্ষণ পর স্ত্রী মিমকে বাইরে থেকে আসার কথা বলে বেরিয়ে যান তিনি।

পরে ধলপুরের ওয়াসা গেট এলাকায় গোলাগুলির খবর পেয়ে স্বজনেরা জানতে পারেন, মারুফ গুলিবিদ্ধ হয়েছেন। তার বুকের ডান পাশে গুলি লেগেছিল। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনদের দাবি, মারুফের সাথে এলাকার কারও কোনো বিরোধ ছিল না। তিনি একটি কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তবে কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, সে বিষয়ে তারা কিছু জানাতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, নিহত যুবকের বুকের ডান পাশে গুলির চিহ্ন রয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা