• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস, জাতির আস্থার প্রতীক সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী। গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে হঠাৎ পুলিশ, এসআরবি ও বিজিবি প্রধান।  অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান ।  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন আজ লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে আটক রাজধানীজুড়ে একের পর এক বাসে আগুন, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ গাজীপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন সাবেক মেয়র সাঈদ খোকন গুলশান থেকে গ্রেফতার

স্পিকারের সাথে সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার

অনলাইন ডেক্স / ২০ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

  • স্পীকারের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি তানজানিয়ায় অনুষ্ঠিত ১৫৩ তম সম্মেলনে আইপিইউ এর এক্সিকিউটিভ কমিটির সদস্য হিসেবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীকে সমর্থন করার জন্য পাকিস্তান সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সসাক্ষাতকালে তারা উভয়েই দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং সংসদীয় প্রতিনিধির সফর বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন। তাছাড়াও পাকিস্তানের আইনসভা মজলিস-ই-শূরায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের বিষয়ে উভয়েই মতবিনিময় করেন।

স্পীকার এসময় আসন্ন সংসদ অধিবেশনে পাকিস্তানের হাইকমিশনারকে অধিবেশন পর্যবেক্ষণ করার জন্য আমন্ত্রণ জানান।

উল্লেখ্য, পাকিস্তানের স্পীকারের আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি পাকিস্তান সফর করবেন।

বৈঠকে পাকিস্তান হাইকমিশনের সংশ্লিষ্ট প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা