• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস, জাতির আস্থার প্রতীক সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী। গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে হঠাৎ পুলিশ, এসআরবি ও বিজিবি প্রধান।  অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান ।  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন আজ লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে আটক রাজধানীজুড়ে একের পর এক বাসে আগুন, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ গাজীপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন সাবেক মেয়র সাঈদ খোকন গুলশান থেকে গ্রেফতার

৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ

নিজস্ব প্রতিবেদন / ২০ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
Oplus_16908288

৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। সোমবার (২ নভেম্বর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন তারা। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবআইল কাঠেরপুল এলাকায় জড়ো হন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। পরে দুপুর ১২টার দিকে তারা মিছিল নিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে গিয়ে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন। আন্দোলনে ফতুল্লার মেট্রো নিটিং, পলমল গার্মেন্টস, আবির ফ্যাশন, আজাদ-রিফাত ডাইংসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা অংশ নিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে একটি শ্রমিক সংগঠনের নেতা জানান, কোনো ধরনের আনুষ্ঠানিক নির্দেশনা ছাড়াই শ্রমিকেরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশ নিয়েছেন। তাদের মূল দাবি, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করা। এদিকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে জেলা পুলিশের একটি দল। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, অবরোধের খবর পাওয়ার পর পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেছেন। শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা