• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস, জাতির আস্থার প্রতীক সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী। গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে হঠাৎ পুলিশ, এসআরবি ও বিজিবি প্রধান।  অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান ।  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন আজ লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে আটক রাজধানীজুড়ে একের পর এক বাসে আগুন, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ গাজীপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন সাবেক মেয়র সাঈদ খোকন গুলশান থেকে গ্রেফতার

নানীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সেনাসদস্য তিতাস

নিজস্ব প্রতিবেদন / ৫১ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
Oplus_16908288

নানীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সেনাসদস্য তিতাস।

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মো. তিতাস শেখকে শেষ বিদায় জানালেন স্বজন, সহকর্মী ও এলাকাবাসী। সেনাবাহিনীর হেলিকপ্টারে তার লাশ ফরিদপুরে পৌঁছানোর পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নানীর কবরের পাশে তাকে দাফন করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার নগরকান্দা উপজেলার সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি (মডেল স্কুল) মাঠে অবতরণ করে। পরে হেলিকপ্টার থেকে তিতাসের লাশ নামানোর হলে স্বজন ও স্থানীয়রা তাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

পরে লাশটি নেওয়া হয় উপজেলার লস্করদিয়া আতিকুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে বিকেল ৫টা ২৫ মিনিটে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ দিন জানাজা শেষে সন্ধ্যা ৬ টায় পারিবারিক কবরস্থানে নানীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় সেনাসদস্য তিতাসকে।

তিতাসের এমন অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। প্রিয় সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ পরিবার। তার মৃত্যুতে নগরকান্দার লস্করদিয়া এলাকাসহ পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা