• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস, জাতির আস্থার প্রতীক সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী। গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে হঠাৎ পুলিশ, এসআরবি ও বিজিবি প্রধান।  অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান ।  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন আজ লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে আটক রাজধানীজুড়ে একের পর এক বাসে আগুন, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ গাজীপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন সাবেক মেয়র সাঈদ খোকন গুলশান থেকে গ্রেফতার

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে হঠাৎ পুলিশ, এসআরবি ও বিজিবি প্রধান। 

নিজস্ব প্রতিবেদন / ১৯ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
Oplus_16908288

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে হঠাৎ পুলিশ, এসআরবি ও বিজিবি প্রধান।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভাঙচুর আর অগ্নিসংযোগের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে গোপালগঞ্জে গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তার সঙ্গে গেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালকরা।

আজ শুক্রবার (২০ নভেম্বর) সকালে প্রায় ১০০ গাড়ির বিশাল বাহন নিয়ে গোপালগঞ্জে পৌঁছান তারা। পরে তারা গোপালগঞ্জ সার্কিট হাউস অবস্থান করেন।

 

আইজিপির সঙ্গে আছেন এসআরবির মহাপরিচালক ফারুক আহমেদ এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এছড়াও আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদও রয়েছেন।

 

সূত্র জানায়, পুলিশ মহাপরিদর্শক ও তিন বাহিনীর ডিজি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন। এসময় সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ও পুড়ে যাওয়া থানাগুলোও পরিদর্শন করবেন তারা। পাশাপাশি জেলা পুলিশের আয়োজনে বিশেষ সভায় অংশ নেয়ার কথা রয়েছে তাদের।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা