• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রামীণ ব্যাংকে হামলাকারীদের বিরুদ্ধে স্বেচ্চার হওয়ার আহ্বান, ড: ইউনুস নিষিদ্ধ আ.লীগের চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক গ্রেপ্তার আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সুনির্দিষ্ট কোনো অবস্থান নেই: রাষ্ট্রদূত মাইকেল মিলার শেখ হাসিনাকে পুশইনের অপচেষ্টা শুরু হয়েছে: রাশেদ খাঁন গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস, জাতির আস্থার প্রতীক সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী। গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে হঠাৎ পুলিশ, এসআরবি ও বিজিবি প্রধান।  অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান ।  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন আজ লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শেখ হাসিনাকে পুশইনের অপচেষ্টা শুরু হয়েছে: রাশেদ খাঁন

অনলাইন ডেক্স / ২৩ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
Oplus_16908288

শেখ হাসিনাকে পুশইনের অপচেষ্টা শুরু হয়েছে: রাশেদ খাঁন।

সীমান্ত দিয়ে শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের অবৈধভাবে বাংলাদেশে পাঠানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। এ ধরনের প্রচেষ্টা প্রতিহত করতে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের বিজিবির পাশাপাশি পাহারার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এ আহ্বান জানান রাশেদ খাঁন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের বিজিবির পাশাপাশি সীমান্তে পাহারা দিতে হবে। বেআইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাসহ অপরাধীদের পুশইন করার যে চেষ্টা চলছে, তা প্রতিহত করতে হবে।

তিনি আরও বলেন, দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে কেবল বন্দিবিনিময় চুক্তির মাধ্যমেই ফেরত পাঠাতে হবে। এর বাইরে অন্য কোনো অবৈধ প্রক্রিয়ায় তাঁকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা যুদ্ধের উসকানির শামিল।

রাশেদ খাঁন বলেন, বাংলাদেশ কোনো দেশের সঙ্গে যুদ্ধ চায় না। আইনগত প্রক্রিয়ায় শেখ হাসিনাকে গ্রহণ করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে। তবে আইনের বাইরে অন্য কোনো প্রক্রিয়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি।

পোস্টের শেষাংশে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করে—এমন যেকোনো অন্যায়ের মোকাবিলায় বাংলাদেশের জনগণ প্রস্তুত রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা