• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস, জাতির আস্থার প্রতীক সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী। গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে হঠাৎ পুলিশ, এসআরবি ও বিজিবি প্রধান।  অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান ।  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন আজ লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে আটক রাজধানীজুড়ে একের পর এক বাসে আগুন, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ গাজীপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন সাবেক মেয়র সাঈদ খোকন গুলশান থেকে গ্রেফতার

হেফাজতের নেতৃত্বে ৭ ইসলামী দলের নতুন জোট

নিজস্ব প্রতিবেদন / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
Oplus_16908288

হেফাজতে ইসলামের নেতৃত্বে ‘সমমনা ইসলামী দল’ নামে নতুন রাজনৈতিক জোট গঠন করেছে সাতটি ইসলামী দল। অন্য জোটে থাকা দলগুলো সেখান থেকে বেরিয়ে এসে এই নতুন প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার ব্যাপারে একমত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে মাখযানুল উলূম মাদ্রাসায় সাতটি ইসলামী দলের বৈঠক শেষে এ তথ্য জানান হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান।

তিনি বলেন, ‘সমমনা ইসলামী দল’ প্ল্যাটফর্মে সাতটি ইসলামী দল একসঙ্গে কাজ করার ব্যাপারে একমত হয়েছে। এর মধ্যে যেসব দল অন্য জোটে রয়েছে, তারাও সেই জোট ছেড়ে এই রাজনৈতিক প্ল্যাটফর্মে আসতে সম্মত হয়েছে।

আগামী ৫ ডিসেম্বর সাত দলের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

সাজিদুর রহমান আরও বলেন, দেশ, জাতি ও ইসলামের স্বার্থে সমমনা ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করার ব্যাপারে ভূমিকা রাখছে হেফাজতে ইসলাম। তবে সংগঠনটির নিজস্ব নির্দলীয় ভূমিকা অব্যাহত থাকবে।

নতুন এই জোটে থাকা সাতটি দল হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা